ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-১০-২০২৫ দুপুর ৩:৩৭

মানিকগঞ্জ শহরের স্বর্ণাকার পট্টিতে 'অভি অলংকার' নামে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণালংকার লুটের ঘটনার মূলহোতা দোকানের মালিক শুভ দাস (৩৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (৫ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।   
পুলিশ জানায়, গত শনিবার (৪ অক্টোবর) রাতে শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টি এলাকায় পান্ডব ভবনের নিচ তলায় অভি অলংকার' নামের দোকান থেকে স্বর্ণালংকার লুটের যে ঘটনা ঘটে, সেটির মূল পরিকল্পনাকারী ছিলেন দোকানের মালিক শুভ দাস নিজেই। পাঁচ লাখ টাকার বিনিময়ে তিনজন দুর্বৃত্ত সোহান, আমানত ও শরীফকে ভাড়া করে নিজেই দোকান লুটের পরিকল্পনা করেন। ঘটনার দিন রাতে অভি জুয়েলার্সের মালিক শুভ দাস মোবাইল ফোনে ভাড়া করা দুর্বৃত্তদেরকে মেসেজ পাঠান। এরপর পরিকল্পনা অনুযায়ী ক্যাপ পরিহিত দুজন যুবক দোকানে ঢুকে অভিনয় করেন ভয়ংকর ছিনতাইকারীর চরিত্রে। তারা মালিক শুভ দাসের গলায় চাকু ঠেকিয়ে লকার খুলে ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। অভিনয়কে বাস্তব মনে করাতে শুভ দাসকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়, যাতে সবাই বিশ্বাস করে এটি সত্যিকারের লুট। পরে স্থানীয়রা আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ তদন্তে নামে আর সেখানেই বেরিয়ে আসে এমন তথ্য।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, প্রাথমিক তদন্তের পর ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনার পেছনে অর্থনৈতিক টানাপোড়েন নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান