ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৫ বিকাল ৬:৩৮

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফের বিরুদ্ধে ভূমিদস্যুতা, জাল দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
অভিযোগে ভুক্তভোগীরা জানান, প্রবাসী অধ্যুষিত দোহার উপজেলার জমির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ভূমিদস্যু শেখ আরিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যক্তির জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নিচ্ছে। প্রায় ৪০-৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমির প্রকৃত মালিকরাও এখন দিশেহারা।
রাধানগর গ্রামের ভুক্তভোগী তাপস শেখ বলেন,“আমরা বাপ-দাদার আমল থেকে নিজের বাড়িতে বসবাস করছি। এখন সেই জমি জাল দলিলের মাধ্যমে নিজেদের দাবি করছে শেখ আরিফের চক্র। উচ্ছেদের হুমকি দিচ্ছে আমাদের। আমরা এর বিচার চাই। একই গ্রামের কাশেম শিকদার অভিযোগ করে বলেন,“আসল জমির মালিককে অন্ধকারে রেখে অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে এই চক্র। এতে বহু পরিবার পথে বসার আশঙ্কায় দিন কাটাচ্ছে।”
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা শেখ আরিফ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুমের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন,“অভিযোগ লিখিতভাবে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য দোহার থানা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
স্থানীয়রা জানান, শেখ আরিফের নেতৃত্বে গড়ে ওঠা চক্রটি এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের জমি টার্গেট করে ভুয়া কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Aminur / Aminur

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব