পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন প্রচারে সচেতনতা তৈরির লক্ষ্যে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউবন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন মোহন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজু।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশের প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন।
এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সবুজায়নের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।”
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে প্রায় একশত ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়। চারা বিতরণের সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার পরিবেশ বান্ধব সমাজ গঠনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে। যা সবাইকে এমন মহতী কাজ করার অনুপ্রেরণা জাগাবে।
Aminur / Aminur
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী
আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়
দূর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা