এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপাল গেলেন তামিম
নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তামিম।
বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে তামিমের।
নেপালের লিগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। এ টুর্নামেন্টে রয়েছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটাররা।
আগামী শনিবার টুর্নামেন্ট শুরু হলেও তামিমদের দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার। প্রায় দুই মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম।
জামান / জামান
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স