ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অভয়নগরে ​স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৭-১০-২০২৫ বিকাল ৫:১৬

​যশোরের অভয়নগরে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যার দায়ে জহিরুল ইসলাম বাবু (৩৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৬ অক্টোবর, ২০২৫) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে জহিরুল ইসলাম বাবু তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)-কে নিয়ে অভয়নগর উপজেলার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে পারিবারিক কলহের জেরে বাবু তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যা করেন।
​এরপর তিনি মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন। পরে বাবু নিজেই পুলিশের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানান এবং আত্মসমর্পণ করেন।
পরে নিহত বিথির বাবা মুজিবর রহমান এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই বাবু যৌতুকসহ বিভিন্ন দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
​পুলিশের তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হয় এবং ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত জহিরুল ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার