ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা
দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) নির্বাচনে এজিএস পদে জয়লাভ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মহিউদ্দীন খান। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে মঙ্গলবার সকালে মাদ্রাসার পক্ষ থেকে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, সঞ্চালনা করেন মুফতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী’র আমীর ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি জয়পুরহাট তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গৌরব। তার মতো তরুণ নেতৃত্বরা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সৎ, ন্যায়নিষ্ঠ ও আদর্শভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’