ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মা হওয়ার পর কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান দিশা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৫ সকাল ৯:২০

জনপ্রিয় গায়কের স্ত্রী ও অভিনেত্রী দিশা পারমার এবং ইন্ডিয়ান আইডল-খ্যাত রাহুল বৈদ্য দম্পতির ঘর আলো করে ২০২৩ সালে আসে কন্যাসন্তান। মেয়েকে নিয়ে সুখের সংসার সাজালেও মাতৃত্বের শুরুটা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর জন্য।
মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি, তবে দিশার মাতৃত্বের প্রথম সফর ছিল রীতিমতো কঠিন, যা নিয়ে তিনি সম্প্রতি মুখ খুলেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তানের জন্মের পর থেকেই এক বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। তার মেয়ে কিছুতেই বুকের দুধ খেতে চাইত না। স্তনে মুখ ঠেকালেই বাচ্চা শুরু করত কান্নাকাটি। সন্তানের এমন অবস্থা দেখে দিশাও নিজেকে ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলতেন অসহায়ভাবে।
এক সাক্ষাৎকারে দিশা পারমার জানান, জন্মের পর মেয়ের এই সমস্যা তাকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছিল। শেষ পর্যন্ত তিনি নার্সদের বাইরের কেনা দুধ খাওয়াতে বাধ্য হন। কিন্তু বাড়ি ফিরেও একই পরিস্থিতি চলতে থাকে মেয়ের কান্নাকাটি থামছিল না।
কষ্টের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘মেয়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেলতাম, নিজেকে নিয়ে সংশয় হত। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই আমার বুকের দুধ তৈরিতে কোনও সমস্যা হচ্ছে।’
পরে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সব শঙ্কা কেটে যায়। দিশার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে মাতৃত্ব শুধু আনন্দ বা সুখের নয়, এর সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কও।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়