ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে 'অল টাইম দৌড়ের উপর' নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ফারিয়া।
তার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরণে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
এই ছবি নেটদুনিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনার ঝড়। বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, ‘এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে।’ অন্য একজন লিখেছেন, ‘আপা দেখি হাফ প্যান্ট পরে।’ দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, ‘এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।’
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী