টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র) ২২তম ব্যাচের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি ড. এইচএম কামরুজ্জামান, পুলিশ সুপার (ট্রেনিং) আ ফ ম আল কিবরিয়া প্রমুখ। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ২২তম ব্যাচের মোট প্রশিক্ষনার্থী ছিলেন ২৭৬ জন। এসময় প্রধান অতিথি পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম বলেন, বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে আর পুলিশকে মোকাবেলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ও মানবাধিকার রক্ষার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্রতী হওয়ার আহবান করছি৷
Aminur / Aminur
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত