ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৫ সকাল ৯:১৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে গেছেন।
গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জেয়ারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি। 
বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে কবর জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। মুক্ত হওয়ার পর আর সেখানে যাননি তিনি।
ওই নেতা আরও বলেন, ম্যাডাম এখন আগের তুলনায় বেশ সুস্থ আছেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে কবর জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।
এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়া হবে। 

 

Aminur / Aminur

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান