‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়
অনেক ম্যাচেই হারের পর বাংলাদেশ অধিনায়কদের আফসোস করতে দেখ যায়, আর কিছু রান যদি থাকত! গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এবারও হারের পর যথেষ্ট রান না থাকার আক্ষেপ ঝরেছে তাওহিদ হৃদয়ের কণ্ঠে।
হৃদয় বলেন, 'আমাদের ৪০ থেকে ৫০ রান কম হয়েছিল। এটা যদি আমরা করতে পারতাম, তাহলে খেলার সিনারিও আলাদা হতো। এত সহজ উইকেট ছিল না। উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিল। বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন। আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা ৫০ রান কম করেছি।'
ওয়ানডেতে লম্বা বিরতির কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, 'বিরতি বলব না (ওয়ানডে অনেক দিন পর)। পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। অবশ্যই এখানে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা যেহেতু আমরা ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি।'
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'কোনো দলের জন্যই এটা ভালো সাইন না। আমরা যারা ব্যাটসম্যান আছি, এখান থেকে এক-দুইজন খেলাটা ফিনিশিং করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আশা করছি, সামনের ম্যাচ থেকে এই জিনিস থেকে আমরা ঘুরে দাঁড়াব।'
সিরিজ জিতলে হলে পরবর্তী দুইটি ম্যাচই জিততে হবে। এ প্রসঙ্গে হৃদয় বলেন , 'আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলবেন? ভবিষ্যত ভবিষ্যতের জায়গায়ই থাকুক। আমরা আমাদের সামনে যে ম্যাচ আছে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটা আমরা ভালো কিছু করতে পারি এবং সামনের দুইটা ম্যাচ যেন পরপর জিততে পারি।'
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ