নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। সহজ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা যুব দল। নাইজেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। তাদের হয়ে জোড়া গোল করেছেন মাহের কারিজ্জো। এ ছাড়া একটি করে গোল করেছেন আলেহো সারকো ও মাতেও সিলভেত্তি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড আলেহো সারকো। এই টুর্নামেন্টে দলটির হয়ে এটাই দ্রুততম গোলের রেকর্ড। মিনিট বিশেক পরই ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিজ্জো। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন তিনি। বিরতির আগে আর গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরেই আবার গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৫৩তম মিনিটে বাঁ পায়ের শটে আবারো জাল খুঁজে পান মাহের। ম্যাচের ৬৬ মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। এবার গোল পান ইন্টার মায়ামি উইঙ্গার মাতেও সিলভেত্তি।
আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ