চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন
বায়ার্ন মিউনিখের হয়ে সবশেষ ম্যাচ খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। ব্যথার কারণে এখন বল কিকও করতে পারছেন না হ্যারি কেইন। ফলে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক। কোচ থমাস টুখেল নিশ্চিত করেছেন এই তথ্য।
ইউরো ২০২৪-এর রানার্সআপ ইংল্যান্ড বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে প্রতিবেশী ওয়েলসের মুখোমুখি হবে। এরপর তারা মঙ্গলবার লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে।
টুখেল জানিয়েছেন, ‘হ্যারি খেলবে না। সে শেষ ম্যাচে চোট পেয়েছে। ব্যথা এতটাই ছিল যে সে বল কিক করতে পারছিল না। আমরা ঝুঁকি নিতে চাইনি যাতে সে আরও চোট না পায়। এখন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে যেন পুরোপুরি সেরে উঠতে পারে।’
তবে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা কেনকে আগামী সপ্তাহে রিগায় লাটভিয়ার বিপক্ষে ম্যাচে দলে পাওয়া যাবে বলে আশা করছেন টুখেল।
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ