ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১২:৫৪

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বড় ব্যবধানে জয়ের পরেও আফগানিস্তান অধিনায়ক খুশি হতে পারছেন না। ম্যাচ শেষে রহমত শাহর আউট নিয়ে আক্ষেপ করেছেন হাশমতউল্লাহ শহীদি। অভিজ্ঞ এই ব্যাটার আউট না হলে আরও সহজে জয় তুলে নিতে পারত আফগানিস্তান, এমনটাই মনে করেন তিনি।
শহীদি সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে।'
'এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।'-যোগ করেন তিনি।
নিজের দলের পারফরম্যান্স নিয়ে শহীদি বলেন, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল, আর আমি পরের ম্যাচগুলোর জন্য নিয়ে অপেক্ষা করছি। সত্যি বলতে, আমি অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল, একটা দারুণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি।'
'নিজের মান আরও উন্নত করতে চাই যেন দলের সেরা ফিল্ডারদের একজন হতে পারি। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে আমি পারফরম্যান্স নিয়ে খুব খুশি। বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।'

 

Aminur / Aminur

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি