ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ৪:৪

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গুরুতর অসুস্থ। তিনি অ্যামেলোব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের ঠিক আগ মুহূর্তে নিজেই নিজের অসুস্থতার খবর জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। 
মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই তারকা। দপোস্টে স্পর্শিয়া জানান, তিনি গত বেশ কয়েকদিন ধরে অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে ছিলেন। 
স্পর্শিয়া লিখেছেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি। আজ আমার অপারেশন হবে। আপনারা বুঝতেই পারছেন, এই অবস্থায় আমার পক্ষে কারো সাথে যোগাযোগ করা বা ফোন ধরা সম্ভব নয়।’
পাশাপাশি, কাজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন। তিনি আরও লেখেন, ‘কাজ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান। জ্ঞান ফিরলে এবং শক্তি ফিরে পেলেই আমি দ্রুত উত্তর দেব।’
অসুস্থতার এই চরম মুহূর্তে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অভিনেত্রী বিনীতভাবে অনুরোধ করে বলেন, ‘আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার সফল অপারেশন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, অ্যামেলোব্লাস্টোমা হলো মুখের বা চোয়ালের একটি বিরল টিউমার। অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবরে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়