ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সরকারি পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ৪:৩৮

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের সন্তান।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।
অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা দায়ী। এর দায় তাদের নিতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার