মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাঁতলা গ্রামে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত তিন শিশু হলো—চাপাঁতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদুলের মেয়ে সিনতিয়া (৯) এবং তারিকুলের মেয়ে তানহা (৯)। সিনতিয়া ও তারিন পরস্পর আপন চাচাতো বোন ও তানহা তাদের ফুফাতো বোন । সিনতিয়া তৃতীয় শ্রেণীর তে পড়াশোনা করে,
তারিন ও তানহা প্রথম শ্রেনীতে পড়াশোনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা একসঙ্গে গ্রামের পাশের একটি খালে গোসল করতে নামে। দীর্ঘসময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। পরে খালের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খাইরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত