ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৬:৪৮

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছেন দেলদুয়ার উপজেলা বিএনপি'সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১১ অক্টোবর শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রার্থীতা ঘোষণা করে এ তথ্য নিশ্চিত করেছেন হামিদুল হক মোহন'সহ উপজেলা বিএনপি'র নেতাকর্মীগণ। এর পূর্বে দুপুরবেলা দেলদুয়ার উপজেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক'সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিশেষ সভায় এমপি প্রার্থী হামিদুল হক মোহন এর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। হামিদুল হক মোহন'সহ নেতা কর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছের উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলাগুলোতে উন্নয়নের তেমন কোনো ছোয়া লাগেনি। তাই উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মতো নিঃস্বার্থ নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ'সহ সকল বিষয়ে উন্নয়ন করতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁনখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেল'সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন