নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস
পথসভা চলা কালে বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকোর উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। শনিবার রাতে দুর্নীতি চাঁদাবাজ বিরোধী মোটসাইকেল লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে জুলাই স্মৃতি স্মম্ভে আয়োজিত সমাপনি পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুত চলে যায় এসময় তিনি বলেন একবার নয় দুই বার নয় এবার দিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এসময় তিনি বলেন নেসকোর যে মালিক তাঁকে এবং তার বাপ কে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন ? একদিন হইতো দুইদিন হইতো কিচ্ছু বলতামনা তিনদিনেই এটা হইছে। যারা এটা করছে তারা রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেওলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে এবং বাংলাদেশের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা। আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এর পর থেকে যদি কোন প্রতিষ্ঠান যদি পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমুলক আচরন করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবেনা। এটা আমার নিজের কমিটমেন্ট । উল্লেখ্য প্রায় সহস্রাধিক মোটর সাইকেলে দুই সহস্রাধিক আরোহী নিয়ে এই লংমার্চ জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভা করার পর সমাপনি পথসভা আয়োজন করা হয় জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে। এজন্য ব্যপাক প্রস্তুতি নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানো হয়। সারাদিন রাতে মাইকে গান বাজানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত