ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ১১:৪১

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ হেরেই বিপদে পড়েছে ইতালি। না হয় এখন বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কার কিছু থাকতো না; কিন্তু টানা চারটি ম্যাচ জিতেও নরওয়ের চেয়ে অনেক পিছিয়ে ইতালি। সর্বশেষ গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইতালিয়ানরা এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও টিকিয়ে রেখেছে।
এই জয়ের ফলে ‘আই’ গ্রুপে ইতালির পয়েন্ট ৫ ম্যাচ শেষে ১২। ইসরায়েলের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে আজ্জুরিরা এবং এক ম্যাচ কম খেলেও নরওয়ের পেছনে অবস্থান বজায় রাখল।
দেশের হয়ে টানা গোলের ধারাবাহিকতা ধরে রাখলেন মোইস কিয়ান। বাছাইপর্বে এটি ছিল তার চতুর্থ গোল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই তিনি অসাধারণ এক মুভে এস্তোনিয়ার রক্ষণের ভেতর ঢুকে ডানদিকের কোণে বল পাঠিয়ে দেন, ইতালিকে এগিয়ে নেন ১-০ গোলে।
২২তম মিনিটে পেনাল্টি পায় ইতালি, কিন্তু মাতেও রেতেগুইয়ের শটটি দারুণভাবে বাঁচিয়ে দেন এস্তোনিয়ার গোলরক্ষক কার্ল হেইন। তবে প্রথমার্ধের ৩৮তম মিনিটে আর রেহাই পাননি হেইন। রিকার্দো অরসোলিনি মাথা দিয়ে বল বাড়িয়ে দেন রেতেগুইয়ের পথে, যিনি নিখুঁত ভলিতে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধেও ইতালির দাপট অব্যাহত থাকে। ৭৪তম মিনিটে লিওনার্দো স্পিনাজোলার নিচু ক্রস থেকে তরুণ ফরোয়ার্ড ফ্রান্সেসকো পিও এসপোজিতো গোল করে নিজের জাতীয় দলের প্রথম গোল উদযাপন করেন।
তবে ৭৬তম মিনিটে অপ্রত্যাশিত এক ভুলে গোল হজম করে ইতালি। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা সহজ এক ক্রস ফেলে দেন সামনে, আর সুযোগ কাজে লাগিয়ে রাউনো সাপিনেন বল ঠেলে দেন জালে, এস্তোনিয়াকে এনে দেন সান্ত্বনার গোল।

 

Aminur / Aminur

‘অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি বা ফাইফার পেলে স্বরণীয় হয়ে থাকবে’

রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের

বিতর্কের অবসান : রিয়ালে রদ্রির এক পা

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন্টের

৪ বলে ৩ ক্যাচ মিস, হাস্যকর ফিল্ডিং সাকিবদের

১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

বিশ্বকাপে ‘ম্যাচ পাতানো’র কোনো প্রমাণ পায়নি ফিফা

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া

কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের