ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুর প্রেসক্লাবের বিজয়ী সভাপতি ডক্টর নুরুল ইসলাম


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:২২
দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সভাপতির শুন্যপদের উপ-নির্বাচনে ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১১ ভোট।
 
বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলার অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের মোট ৩২ জন ভোটার তাদের ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করেন।
 
উপ-নির্বাচনে ভোট গ্রহণের দ্বায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ শাহ আলম ও সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
উল্লেখ্য, বিরামপুর প্রেসক্লাব সভাপতি শাহীনুর আলম গত ২৮ আগস্ট সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর মৃত্যু বরণ করায় প্রেসক্লাবের সভাপতির পদটি শুণ্য হয়ে পড়ে। উক্ত শুণ্য পদটি পূরণের লক্ষ্যে বিরামপুর প্রেসক্লাব উপ-নির্বাচনের আয়োজন করেন।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ