ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় TCV টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৫১

‎কক্সবাজারের কুতুবদিয়ায় টাইকয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।‎রবিবার সকালে ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দেব, ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আলী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহাবুদ্দীন।‎অনুষ্ঠানে বক্তারা বলেন, TCV টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ। এ টিকার মাধ্যমে শিশুরা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন,‎“সরকারের স্বাস্থ্যসেবার এ উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা বাড়াতে হবে।”
‎
‎‎অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে টিকা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ