মোড়েলগঞ্জে নব নির্বাচিত ইউপি সদস্যের মতবিনিময়
বাগেরহাটের মোড়েলগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কাজীবাড়ি জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুল গনি তালুকদার। সভায় মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদ বলেন, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। আর এ কারনে পরাজিত প্রার্থী তার উপর ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে পরের দিন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের হয়। মামলায় মোড়েলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। যদিও পরের দিনই সে জামিনে মুক্ত পান।
তিনি আরো বলেন, তার প্রতিপক্ষ বিজিত ইউপি সদস্য নির্বাচনের শুরু থেকে তাকে ও তার কর্মীদের ভয়ভীতি দিয়ে আসছে। তিনি ইউপি সদস্য নির্বাচিত হলেও তাকে সুষ্ঠুভাবে কাজ করতে দেয়া হবেনা বলেও হুমকি দেয়া হচ্ছে। তার সমর্থক কর্মীরা বিজিত ইউপি সদস্যের হুমকিতে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। আব্দুল গনি তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন মো. সাইদুর রহমান হাওলাদার, দিনেশ চন্দ্র মিস্ত্রী, হাফেজ আবুল কালামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’