ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ রবিবার (১২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ। তিনি বলেন, “টাইফয়েড একটি দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াজনিত রোগ, যা পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভ্যাকসিন প্রদানের মাধ্যমে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব হবে। টুঙ্গিপাড়াকে সম্পূর্ণভাবে টাইফয়েডমুক্ত রাখাই আমাদের লক্ষ্য।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচিটি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে। স্থানীয়দের মধ্যে টিকাদান নিয়ে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও সাড়া।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত