ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কোহলিকে ছাড়িয়ে মান্ধানার রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ সকাল ৯:১৯

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা ওপেনার।
ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা স্মৃতি মান্ধানা এবার গড়েছেন অনন্য এক কীর্তি। নারীদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি। রেকর্ডের আরেকটি পাতায় ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিকে পেছনে ফেলেছেন মেয়েদের ক্রিকেটের এই তারকা।
উইমেন’স বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রান করেন মান্ধানা। ৩ ছক্কা ও ৯টি চারে সাজানো ৬৬ বলের ইনিংসে কয়েকটি রেকর্ড গড়েন ভারতের বাঁহাতি ওপেনার।
মেয়েদের ওয়ানডেতে এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি আগের ম্যাচেই নিজের করে নেন মান্ধানা। সেটিকে এবার আরও সমৃদ্ধ করলেন তিনি। চলতি বছর ১৮ ওয়ানডে খেলে তার রান হলো ১ হাজার ৬২।
মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে মান্ধানার পরেই আছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন মেয়েদের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ও অধিনায়কদের একজন ক্লার্ক।
এক বছরে ৯০০ রানও করতে পারেননি আর কেউ। ২০২২ সালে ৮৮২ রান করে তালিকায় এখন তিনে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড