ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ১০:৪৮

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ। প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবার খুলনা বিভাগকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান করে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৩ ওভার আগে জয় নিশ্চিত হয় রংপুরের। 
ব্যাটিংয়ে দুই ওপেনার জাহিদ ও নাসির কোন চাপ না নিয়ে অনায়েসে রান করেন। ৭ ওভারে ৬১ রান আসে ওপেনিং জুটি থেকে। জাহিদ ২৭ রানে আউট হলে ভাঙে জুটি। সঙ্গী হারানোর পর নাসির এগিয়ে যান ফিফটির পথে। কিন্তু ৪ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। নাসির ৩১ বলে ৪৬ রান করেন ৫টি চার ও ১টি ছক্কায়
তাতে জয় নাগালে চলে আসে। বাকি কাজ সারেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও আকবর আলী। ৫ চারে ৩২ বলে ৪০ রান করেন নাঈম। ১৫ বলে ১৯ রান আসে আকবরের ব্যাট থেকে। 
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা বিভাগ বড় পুঁজির খোঁজে ছিল। তাদের ব্যাটিং লাইন আপও ছিল লম্বা। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউ। সৌম্য সরকার মাত্র ৮ রান করেন ২২ বল খেলে। এনামুল হক বিজয় ১৫ বলে করেন ১২ রান। হতাশ করেন আসিফ হোসেন ধ্রুব৷ ২টি ছক্কা মেরে ভালো কিছুর আশা দেখালেও ১০ বলে ১৪ রান করে ফিরে যান। এছাড়া ওপেনার ইমরানুজ্জামান রানের খাতা খুলতে পারেননি। শেখ পারভেজ হোসেন জীবন করেন ৮ রান। ৬৯ রান তুলতেই তাদের ৫ ব্যাটসম্যান ড্রেসিংরুমে। 
অধিনায়ক মিথুন সেখানে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে সঙ্গে নিয়ে। দুজনের ব্যাটে কিছুটা আশার আলো দেখতে পায় খুলনা বিভাগ। ৪৪ রান যোগ করেন তারা ষষ্ঠ উইকেট জুটিতে। মিথুন ৩২ বলে ৪৪ রান করেন ১টি চার ও ৩টি ছক্কায়। মৃত্যুঞ্জয় ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার ও ছক্কায়। খুলনার ব্যাটিং প্রতিরোধ এতটুকুই। বাকিটা সময় ছিল রংপুরের বোলারদের দাপট। ২ উইকেট নিয়ে তাদের সবচেয়ে সফল বোলার আব্দুল্লাহ আল মামুন। ফাইনাল সেরা হয়েছেন নাসির হোসেন। টুর্নামেন্ট সেরা আকবর আলী। 

Aminur / Aminur

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন রোনালদো

হাসান মাহমুদের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

মুম্বাইয়ের দায়িত্ব পেয়ে লন্ডন ছাড়ছেন পোলার্ড

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

ইয়ামাল-এমবাপে-রাফিনিয়া-হালান্ড ও দলীয় যত রেকর্ড

নীরবেই ঢাকায় পর্দা উঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই নামছে বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল

সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে