ধামরাইয়ে বৃদ্ধ নানার লালসার শিকারে পাঁচ মাসের অন্তঃস্বত্বা বুদ্ধি প্রতিবন্ধী নাতনী
ধামরাইয়ে বৃদ্ধ নানার লালসার শিকারে প্রতিবন্ধী এক তরুণী পাঁচ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়েছে,বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ওই তরুণীর গর্ভ নষ্ট করে ফেলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গেলে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান,উক্ত গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ছফুরুদ্দিন একই এলাকার উকিল মেয়ের ঘরের বুদ্ধি প্রতিবন্ধি নাতনীকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণ ফলে সে ৫ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়ে।এতে তার দেহের ব্যাপক পরিবর্তন ঘটে।
দেহের পবির্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহের বাসা বাধে,পরে বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫মাসের অন্তঃস্বত্বা ধরা পড়ে। এরপর বাড়ী ফিরেই এ ব্যাপারে স্থানীয় মাতাব্বরদের কাছে বিচার প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। এনিয়ে বুধবার রাতে গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
বুদ্ধি প্রতিবন্ধি তরুণী জানায়, আমার উকিল নানা আমাকে তার বাড়ী বার বার ডেকে নিয়ে আমার সঙ্গে মেলামেশা করে।এমনকি আমাদের বাড়িতে এসেও আমার সর্বনাশ করে। এখন আমার পেটে ৫মাসের বাচ্চা। আমি এখন ঠিকমত খাইতে ও চলাফেরা করতে পারিনা।
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন,এ ব্যাপারে কিছু জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ