ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাককানইবি ছাত্রদলনেতা মামুনের নেতৃত্বে ডাইনিং-এ ভাত ফ্রি করার দাবিতে আবেদন


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:২৯

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলনেতা মামুন সরকারের নেতৃত্বে হলের ডাইনিংয়ে ভাত ফ্রি করার দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে আবেদন পত্র জমা দিয়ে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে ডাইনিংয়ের খাবারের মান ও মূল্য শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভাত ফ্রি এবং খাবারের মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিসমূহের মধ্যে রয়েছে—
১. বিশ্ববিদ্যালয়ের সকল হলে ডাইনিং-এ প্রতিদিন ভাত ফ্রি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা।
২. প্রতিদিনের খাবার স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও সুষম রাখার ব্যবস্থা নিশ্চিত করা।
৩. খাবারের মানোন্নয়নে একটি তদারকি কমিটি গঠন করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মামুন সরকার বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ডাইনিংয়ে নিয়মিত খাবারের মান প্রত্যাশিত নয় এবং অনেক ক্ষেত্রে তা স্বাস্থ্যসম্মতও থাকে না। প্রতিদিন ভাতের অতিরিক্ত খরচ বহন করা অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে অনেকই এ বিষয়ে আমার সাথে কথা বলেছে। শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য রক্ষা শিক্ষার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হলের ডাইনিং-এ ভাত বিনামূল্যে সরবরাহ করা এবং খাবারের মান উন্নত করার ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। এতে শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত থেকে পড়াশোনায় অধিক মনোযোগী হতে পারবেন।"

নজরুলের নামে গড়া এই বিশ্ববিদ্যালয়ে, আজও তার বিদ্রোহী চেতনার প্রতিধ্বনি—
ক্ষুধার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে
শিক্ষার্থীদের এই কাব্যিক আন্দোলনে বাজছে প্রতিবাদের সুর।

Aminur / Aminur

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য