ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় বিশ্ব মান দিবস পালিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৪০

আজ বিশ্ব মান দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য — “Shared Vision for a Better World – Standards for SDGs”, অর্থাৎ “সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে—মান”।

খুলনায় দিবসটি উপলক্ষে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএসটিআই’র সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই খুলনার উপপরিচালক ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানে খুলনা অঞ্চলের শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা বলেন—মান নিশ্চিত করা শুধু উৎপাদন খাতে নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্যও অপরিহার্য

মানসম্মত উৎপাদন ও সেবার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের আহ্বান জানিয়ে শেষ হয় খুলনায় বিশ্ব মান দিবসের এই আয়োজন।

Aminur / Aminur

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’