এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সর্বস্তরের শিক্ষক- কর্মচারী। মঙ্গলবার সকালে এ উপলক্ষে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে সকাল থেকে উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা জড়ো হতে থাকে। পরে সকাল ১১ ঘটিকায় ডিগ্রী কলেজ থেকে এক বিক্ষোভ র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, মো. আবুল বাশার, মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন মাহমুদ, গুল্টাবাজার এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান প্রমূখ। এ সময় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, এই আন্দোলন আমাদের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। দাবি মানা না হলে আন্দোলন চলবে এবং আরও তীব্র হবে। শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবী দাওয়া মেনে নিয়ে দ্রæত প্রজ্ঞাপন জারি করার আহবান জানান তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের নিকট স্মারকলিপি জমা দেন।
Aminur / Aminur
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ