ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মেট্রোরেলে সময় ও ট্রিপ বাড়ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:২৭

ঢাকায় মেট্রোরেল সেবায় বড় পরিবর্তন আসছে। আগামী ১৯অক্টোবর (রোববার) থেকে বাড়ছে ট্রেন চলাচলের সময়। আর আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যাও। ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সেবার পরিধিও বাড়বে।

সকাল ও রাতে আধা ঘণ্টা করে ট্রেন চলবে বেশি সময়। ফলে দিনে মোট এক ঘণ্টা বাড়তি সেবা পাবেন যাত্রীরা বলে জানিয়েছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ গত মাসেই নীতিগত সিদ্ধান্ত নেয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালানো হয় বাড়তি ট্রেন চলাচল। এর ভিত্তিতেই মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়াতে পারে।

নতুন সময়সূচি কেমন হবে?

রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার–বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টা।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারে এখন মেট্রোরেল চালু হয় বিকেল ৩টায়। নতুন নিয়মে তা শুরু হবে আধা ঘণ্টা আগে, অর্থাৎ বেলা আড়াইটায়। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

ট্রিপ বাড়ছে আগামী মাসে

নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এখন প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ হয়। নতুন পরিকল্পনায় ট্রেনের ‘হেডওয়ে’ বা এক ট্রেনের পর আরেক ট্রেনের আসার ব্যবধান কমিয়ে আনা হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেন আসে প্রতি ৬ মিনিটে, কম ব্যস্ত সময়ে ৮ মিনিটে এবং সবচেয়ে কম ব্যস্ত সময়ে ১০ মিনিটে। নতুন সূচিতে এই ব্যবধান যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে। এই ব্যবধান কমলে যাত্রীদের ট্রেন ধরার জন্য অপেক্ষার সময়ও কমবে।

কত ট্রেন চলবে?

উত্তরা-মতিঝিল রুটে এখন আছে ২৪ সেট ট্রেন, প্রতিটিতে ছয়টি কোচ। এর মধ্যে ১৩ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। সময় ও ট্রিপ বাড়লে ১৯ সেট ট্রেন সক্রিয়ভাবে চলবে।

বাকি ট্রেনগুলোর মধ্যে দুই সেট ওয়ার্কশপে থাকে পরীক্ষামূলক কাজে, আর এক সেট ট্রেন ব্যবহার হয় সকালবেলা লাইন পরীক্ষার জন্য।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

Aminur / Aminur

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী