খুলনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
খুলনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে খুলনা নগরীর ৬ নম্বর ঘাট সংলগ্ন ভৈরব প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য — “Be a Handwashing Hero”, অর্থাৎ “হাত ধোয়ার নায়ক হোন”।
অনুষ্ঠানের আয়োজনে ছিল খুলনা জেলা প্রশাসন এবং খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। তিনি বলেন— নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মইনুল হাসান।
এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয় সচেতনতার বার্তা হিসেবে।
Aminur / Aminur
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা