ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৪:২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের জন্য ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, “ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট সময়োপযোগী একটি প্রশিক্ষণ। কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে তারা স্মার্টভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সক্ষম হবেন। তবে শুধু প্রশিক্ষণ নয়, অর্জিত জ্ঞান নিয়মিত চর্চা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “ডি-নথি আমাদের কাছে নতুন বিষয় হলেও আমরা ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছি। পুরোপুরি ডি-নথি চালু হলে অফিস ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা আসবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের লক্ষ্য মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া, আর সে লক্ষ্য অর্জনে দক্ষ জনবল গঠনই প্রধান শর্ত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি বলেন, “আমরা পেপারলেস প্রশাসনের দিকে যাচ্ছি। দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার মাধ্যমে সময় বাঁচানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন একই শাখার উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।

গোবিপ্রবির জনসংযোগ দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুর রহমান জানান, “এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা ডিজিটাল অফিস ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে সহায়ক হবে।”

Aminur / Aminur

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা