কোতোয়ালী মডেল থানার অভিযানে ১৮ জন গ্রেফতার
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক, জুয়া ও অন্যান্য মামলার আসামিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ মহানগরীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং মাদক, সন্ত্রাস চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হৃদয় আল হাসান, জাহিদ হাসানের নিকট হতে ২০ পিস ইয়াবা , অলি আহম্মেদ সাগর, অমিত হাসান এর কাছ থেকে ১৭ পিস ইয়াবা, উজ্জল ইসলাম, মজিবুর রহমান, আহাদ হোসেন এর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা, রাজিব আহম্মেদ ওরফে রাজু, মিজানুর রহমান ওরফে শাহিন এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা, হোসেন আলী এর নিকট হইতে ১১০ পিস ইয়াবাসহ
মোট ২৫১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এবং জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জন এবং জুয়া আইনে আরো ৫জনসহ সর্বমোট ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied