মালাইকার নাচ নিয়ে আপত্তি ছেলের
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা ফের আলোচনায়। সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর ছবি ‘থাম্মা’-র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। গানটিতে রাশমিকার পাশাপাশি কোমর দুলিয়েছেন ৫২ বছর বয়সী মালাইকা আরোরাও।
নাচে এখনও আগের মতোই পারদর্শী মালাইকা; তার পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। তবে তার ছেলে আরহান খানের আপত্তি রয়েছে এতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন অভিনেত্রী।
মালাইকা বলেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও বলেছে, ‘তুমি এরকমও নাচতে পারো না!’” যদিও খানিকটা পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ও এভাবে ঠাট্টা করে, মজা করে বলেছিল।’
মালাইকা জানান, আরহান শুধু সমালোচনাই করে না, বরং খুব ভালো নাচতেও পারে। গর্ব করে অভিনেত্রী বলেন, ‘ও অসাধারণ নাচে। ধন্যবাদ, ও আমার কাছ থেকেই এই গুণটা পেয়েছে।’
ছেলের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানান মালাইকা। কখনও কখনও দুজন একসঙ্গে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান চালিয়ে নাচেন বলেও জানান তিনি।
আরহান খান মালাইকা ও অভিনেতা আরবাজ খানের ছেলে। তিনি এখন পড়াশোনার পাশাপাশি নিজেকে নৃত্যশিল্পী হিসেবেও গড়ে তুলছেন।
Aminur / Aminur
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!