ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকার জয়রথ থামিয়ে জিতল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৬:৪৭

টেস্ট ক্রিকেটে টানা ১০ ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সেই জয়রথ লাহোরে এসে থেমেছে। লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নোমান আলি। দেশের মাটিতে শেষ পাঁচ টেস্টে ৪৬ উইকেট নিয়েছেন নোমান। ইংল্যান্ডের বিপক্ষে ২০টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪ উইকেট নেন নোমান। শাহিন আফ্রিদি ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২৭৭ রানের জয়ের লক্ষ্যে আজ ৫১ রানে ২ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। লাহোরের উইকেটে স্পিনারদের খেলতে শুরু থেকেই সমস্যা হচ্ছিল। চতুর্থ দিন সকালে তৃতীয় বলেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টোনি ডি’জর্জিকে (১৬) ফেরান শাহিন। স্পিনের বিপক্ষে খেলতে সমস্যায় পড়েছেন ট্রিস্টান স্টাবস (২)। নোমানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে সলমন আঘার হাতে সহজ ক্যাচ দেন তিনি।
ডেওয়াল্ড ব্রেভিস এবং রায়ান রিকেলটন মিলে পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। তবে দুজনেই লাঞ্চের আগে ফিরে যান। সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত ব্রেভিস প্রথম বলেই লেগ বিফোর হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। এর পর নোমানকে একটি ছয় এবং দু’টি চার মেরে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।
ফিফটিও পেয়ে যান ব্রেভিস। ফিফটি পূরণ করেন নোমানকে চার মেরে। কিছুক্ষণ পর তার বলেই বোল্ড হয়ে যান ব্রেভিস (৫৪)। আর রিকেলটনকে আউট করেন আরেক স্পিনার সাজিদ খান (৪৫)।

 

Aminur / Aminur

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি