ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪-৯-২০২১ রাত ৮:১৮
 বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সকল ভেদাবেদ ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিতসভা শুক্রবার বিকালে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে এই সভা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাপদক বাবু অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ইকরামুল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুমহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জোবেদা কমিটিনিটি সেন্টারের সামনে আসার চেষ্ঠা করেন। সভাকে কেন্দ্র করে সকল ধরণের গোলযোগ, হট্টগোলরোধ এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বাতির কল মোড়ে এবং টাটুনহল মোড়ে পুলিশী বেরিকেট দেয়। এর আগে শুধুমাত্র নগর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে সভায় উপস্থিতি এবং দলীয় শৃংখলা বজায় রাখতে কার্ড বিতরণ করা হয়। কার্ডধারী নেতৃবৃন্দ পুলিশী বেরিকেট পেরিয়ে শৃংখলার সাথে সভাস্থলে উপস্থিত হন। এরপরও কোতোয়ালী পুলিশের দায়িত্বশীল, চৌকস ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ সভাস্থল ও আশপাশ এলাকা কড়া নজরদারি করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান