ধামইরহাটে ৮ শত রোগীকে ফ্রি চিকিৎসা দিল মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্রীণ ভয়েস
নওগাঁর ধামইরহাটে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের ৮ শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্রীণ ভয়েস’র ব্লাড ব্যাংক সহায়তা কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান মো.সালেহ উদ্দিন আহমেদ। গ্রীণ ভয়েস, নওগাঁ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস’র প্রধান সমন্বয়ক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবেশবিদ মো. আলমগীর কবির, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক ও গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সদস্য মো. আসাদুর রহমান, গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রায়হান পারভেজ, গ্রীন ভয়েস নওগাঁ জেলা সমন্বয়ক মো. ফারুক হোসেন সবুজ সহ অন্যান্য সদস্যবৃন্দ। মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. মাকসুদ হাসান সিয়াম,ডা. মাইদুল ইসলাম, ডা. মশিউর রহমান মুন্না. ডা অমি, সার্জারি চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ, গাইনী চিকিৎসক অতিতি রহমান ও দন্ত চিকিৎসক ডা. সালেকীন চৌধুরীসহ ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে চিকিৎসা প্রদান করেন।
উল্লেখ্য মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ইতিমধ্যেই ধামইরহাটসহ বিভিন্ন উপজেলায় শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ প্রদানসহ নানামূখী সেবামুলক কার্যক্রম চলমান রেখেছে, তার সহযোগিতা প্রতিষ্ঠান মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার আলোকিত সমাজ ও মানবিক মানুষ গড়তে বিশেষ ভূমিকা পালন করছে, অপরদিকে সবুজ দেশ গড়তে গ্রীণ ভয়েস নামক সামাজিক সংগঠন দেশের এক নামে পরিচিত। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ আলমগীর হোসেন এই তিন সংগঠনের মুল সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা