পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে গণভোটসহ ৫ দফা দাবি
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে গণভোটসহ ৫ দফা দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচিত সরকার ইচ্ছামত যাচ্ছে তাই কাজ করতে পারবে না। স্বৈরাচারের সকল পথ রুদ্ধ করতে, আর যেন নতুন করে কেউ স্বৈরাচার না হতে পারে, কেউ যাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ঐক্যমত কমিশনে একটি বড় দল ও তাদের অনুসারী দু'একটি দল ছাড়া বাকি সবগুলো দল পিআর পদ্ধতির জন্য ঐক্যমতে পৌঁছেছে। তারপরও সরকার গড়িমসি করছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। আর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই জাতীয় পার্টিসহ চৌদ্দদলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ। এসময় লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেমসহ কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ