ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

গানে গানে সুজানা রূপা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ২:৫১

খুলনার মেয়ে সুজানা রূপা। সংগীত তার জীবন সাধনা।
প্রায় একদশক ধরে নিজেকে গড়ছেন তিনি। আজ তার স্বপ্ন সফল হতে চলেছে।
সুজানা রুপার কন্ঠে যাদু আছে।  যে কোন গানকেই সে খুব সহজে আয়ত্ত্ব করতে পারে। চমৎকার তার গায়কি ও কন্ঠ কারুকাজ।
ইদানীং তিনি স্টেজ শো,টেলিভিশন শো এবং সোস্যাল মিডিয়া নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই কোন না কোন চ্যানেলে সংগীত পরিবেশন করছেন। এ ছাড়া প্রতিষ্ঠিত অডিও কোম্পানিগুলোর কাজতো আছেই। 
সুজানা রূপা মুলত আধুনিক গানের শিল্পী। ইতিমধ্যেই তিনি কয়েকশত গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। ইউটিউব চ্যানেলগুলোতে প্রতিদিনই তার ডাক পড়ছে। এ ছাড়া স্টেজ শোতে তার পারফরম্যান্স উপভোগ করার মত। 
দেশের প্রায় সব গুনী ও প্রখ্যাত গীতিকারের গান গেয়েছেন তিনি। বাংলা গানকে  বিশ্ব দরবারে উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছেন। আগামী শীত সিজনে দুবাই,কাতার,লন্ডন, মালয়েশিয়া, ও নিউইয়র্কে শো করার নিমন্ত্রণ পেয়েছেন।
এককথায় সুজানা রূপা এখন বাংলা সংগীতের উজ্জল তারকা। যেখানে গান সেখানেই তার উপস্থিতি লক্ষ্যনীয়।
সংগীত সাধনায় তার যে একাগ্রতা এবং প্রাণান্তকর চেষ্টা তার বিস্ফোরণ এক সময় ঘটবেই। 
এখন দেশের বরেণ্য সব সুরকার ও মিউজিক ডিরেক্টরের অতি প্রিয় নাম সুজানা রুপা। কাজের প্রতি তার যে ডেডিগেশন তা অন্য শিল্পীর মধ্যে কমই আছে।
এক সন্ধ্যায় সংগীত নিয়ে কথা হয় এই জনপ্রিয় শিল্পীর সাথে। জোসনা ছড়ানো হাসি উপহার দিয়ে তিনি বলেন, সংগীত আমার ধ্যান জ্ঞান সব। আমি নিয়মিত রেওয়াজ করি। বাংলা গানকে বিশ্বমান দিতে চাই। তাইতো রাত দিন সংগীত সাধনা করছি। সংগীত মুলত গুরুমুখী বিদ্যা। তাই একজন শিল্পীর ভালো গুরু থাকা অতি আবশ্যক। সেই সাথে নিজের অদম্য প্রচেষ্টা থাকা অতিব জরুরি। 
সুজানা রুপা আরো বলেন,সংগীতের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। যতদিন বাঁচবো সংগীত নিয়েই বাঁচবো। এর বাইরে আর কিছু ভাবতে পারি না। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সুজানা রুপার এই দৃঢ় সংকল্প সংগীতের প্রতি তার অসীম ভালোবাসারই প্রমাণ করে। 
আমাদের ধারণা- সুজানা রুপা একদিন বাংলা সংগীতের স্বাতী নক্ষত্রে পরিণত হবেন। তখন তাকে নিয়ে সমস্ত দেশবাসী গর্ব করবে। যেমন গর্ব করেন কিম্বদন্তী শিল্পী  সাবিনা ইয়াসমিন,রুনা লায়লা,বেবী নাজনীন, শাকিলা জাফর,আবিদা সুলতানাদের নিয়ে।

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়