ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৩:৪৮

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ সুতি ও রিংজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পুইসাওতা খালে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই জালগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, পুলিশ প্রসাশনসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম সিদ্দিক বলেন, সরকার দেশের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে এই প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।

 তিনি আরও বলেন, পুইসাওতা খালসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সুতি ও রিংজাল ব্যবহার করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, দীর্ঘমেয়াদী মৎস্য সম্পদ সুরক্ষার জন্য অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অপরিহার্য। এই জালগুলো ব্যবহারের ফলে মাছের ছোট পোনা থেকে শুরু করে বড় মাছও ধরা পড়ে,

 যা মৎস্য জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তিনি স্থানীয় জেলে ও জনসাধারণের প্রতি অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগে সকলের এগিয়ে আসারও অনুরোধ করেন তিনি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন