কুড়িগ্রামে ৬১৪ বস্তা নকল সার ধ্বংস
কুড়িগ্রামের উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার উপস্থিতিতে এসব সার ধ্বংস করা হয়।
জানা গেছে, গত বছরের ২৩ জানুয়ারি উপজেলার থেতরাই ইউনিয়ন বাজার থেকে ভাই ভাই ট্রেডাসের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা ও মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার জব্দ করে মোবাইল কোর্ট।
এ ছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার ও বীজ মোবাইল কোটের্র মাধ্যমে জব্দ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত