পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস ড়সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।”
অনুষ্টানের সভাপতি নওগাঁ পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক ওবৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভা বর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ কি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া, বৃক্ষ মেলায় ৭ দিনে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান