ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৬-১০-২০২৫ বিকাল ৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত কালকে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে আজ বুধবার সন্ধ্যার পর আপন দুই ভাইয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের নাম মিলন (৬০)অপর জনের নাম মোঃ আলম (৫৫)। লাশের ময়না তদন্ত শেষে এলাকায় এসে তাদের দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য যে...চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন মাড়কৈল ফুলবাড়ী এলাকায় আধিপত্য কে বিস্তার করে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরুর এক পর্যায়ে প্রায় পনের থেকে বিশ জন গুরুতর জখম ও আহত হওয়ার খবর পেলে  ঘটনা স্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বর্তমানে দুই ব্যক্তির মৃত্যুর কথা জানার পরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম নামের দুই জন মারা গেছে। তাদের দুজনের ময়নাতদন্ত শেষে লাশ এসেছে তাদের নিজ বাড়িতে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Aminur / Aminur

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত