বাঁচা-মরার লড়াইয়ে ৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
এএফসি অ-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না। ম্যাচের আগের দিন কোচ সাইফুল বারী টিটু অনেক আশার বাণী শুনিয়েছিলেন। কিন্তু শুক্রবার (১৭ অক্টোবর) জর্ডানের আকাবায় ম্যাচ শেষে বাংলাদেশ ৫-০ গোলে হেরে মাঠ ছেড়েছে।
বাফুফে অ-১৭ দলকে এএফসি টুর্নামেন্টের জন্য আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে। প্রস্ততির পরও বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকে ৮৯ মিনিটে গোল হজম করে ড্র। আজ তো পুরো বিধ্বস্তই হয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে।
এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা হলো না। আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই উতরে যাওয়ার জন্য জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু চায়নিজ তাইপেকে হারানো দূরের কথা এ ম্যাচে ৫ গোল হজম করে হেরেছে কোচ সাইফুল বারীর দল।
জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের ৯ মিনিটে লীড পায় চাইনিজ তাইপে। বক্সে বাংলাদেশি ডিফেন্ডার অযথা ফাউল করায় বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ ক্যাই-শুয়ান। ৩৪ মিনিটে ফ্রি–কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন।
বিরতির পর বাংলাদেশ আরো ৩ গোল হজম করে। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সেভাবে লড়াই করতে পারেনি। চাইনিজ তাইপে আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্ব নিশ্চিত করেছে। গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। আজ অর্পিতারা জিতলে বাংলাদেশের তিনটি নারী দল এশিয়া কাপে খেলার কৃত্তিত্ব অর্জন করত।
Aminur / Aminur
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম