ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ১:০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “International Conference on Life Sciences (ICLS 2025)”-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি “Transforming Biomedical Research through Bioinformatics and Artificial Intelligence” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার প্রবন্ধে তুলে ধরেন, কীভাবে জীবতথ্যবিজ্ঞান (Bioinformatics) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বায়োমেডিকেল গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। তিনি ব্যাখ্যা করেন, গবেষণাগারে উদ্ভূত তথ্য বা ডেটা কীভাবে এ দুটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাচাই ও বিশ্লেষণ করা সম্ভব।

এ সময় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল Heliyon-এ প্রকাশিত নিজের একটি গবেষণার উদাহরণ তুলে ধরে বায়োইনফরমেটিকসের বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করেন। উপস্থাপন শেষে আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শাবিপ্রবির জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী