দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি
মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের এই সিরিজ শুরু হয়েছে ওয়ানডে দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর ঘরের মাঠে দর্শক কমতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল। যদিও সিরিজ এবং ম্যাচের শুরুতেই সেই বিচার করা ঠিক নয়। দুপুর দেড়টায় ম্যাচ শুরু হয়েছে, সেই সময়টাও যে বিবেচ্য।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমেছে। তবে এখনও গ্যালারি প্রায় ফাঁকা। খাঁ খাঁ করছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এর আগে সবশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তখনও হোম অব ক্রিকেটে দর্শকদের মাঝে প্রচন্ড আগ্রহ দেখা গিয়েছিল।
এদিকে, সবশেষ এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল ও ক্রিকেটাররা। দেশে ফেরার পর বিমানবন্দরে নাঈম-হৃদয়-তাসকিনদের দুয়ো এবং পরিবারের সামনে হেনস্তাও হতে হয়েছে। সেই ধারাবাহিকতা ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকে কি না চলছিল সেই আলোচনাও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দেশের ক্রিকেটভক্তরা মুখ ফিরিয়ে নেয় কি না তা সময়ই বলে দেবে। সিরিজের শুরুতে শের-ই বাংলার গ্যালারিতে দর্শকখরার দেখা মিলছে। দুপুর দেড়টায় ম্যাচ শুরুর পর সবমিলিয়ে দুই হাজার দর্শকও আসেননি খেলা দেখতে। স্টেডিয়ামের গেটগুলোতে নেই তাড়াহুড়ো কিংবা দর্শকের ভিড়। মাঠে দর্শকদের পুরোনো কোলাহল ফেরাতে পারবে কেবল ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স।
যদিও আজ ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার সাজঘরে ফিরে গেছেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সাইফ হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করেন এই ওপেনার। এরপর দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য সরকারও জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে চালিয়ে খেলতে চেয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন। করেছেন ৬ বলে ৪ রান।
এমএসএম / এমএসএম
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম