দুই কিডনি বিকল ফাতেমার পাশে দাঁড়ালেন ব্যারিস্টার মোঃ গোলাম নবী
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের দুই কিডনি বিকল মাস্টার্স পাশ তরুণী ফাতেমা আক্তারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আহ্বায়ক কমিটি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোঃ গোলাম নবী।তিনি আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
প্রায় আট মাস আগে দৈনিক সকালের সময় পত্রিকায় ফাতেমা আক্তারের অসুস্থতা ও আর্থিক সংকট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি ফেসবুক স্ক্রল করার সময় সেই সংবাদটি ব্যারিস্টার মোঃ গোলাম নবীর চোখে পড়ে। বিষয়টি জানার পর তিনি অবিলম্বে দৈনিক সকালের সময় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন এবং শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে স্বচক্ষে দেখতে দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামে ফাতেমার বাড়িতে ছুটে যান।
ফাতেমার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ রহম শেখের মেয়ে ফাতেমা আক্তার দীর্ঘ দেড় বছর ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি ঘটছে। পরিবারের আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
ফাতেমা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার স্বপ্ন ছিলো একটি ভালো চাকরি নিয়ে সংসারের হাল ধরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুই কিডনি বিকল হওয়ায় এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ফাতেমা জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের পরিবারের খোঁজখবর নেন না। সংসারের খরচও বহন করেন না। ভাই কিছুদিন চিকিৎসার ব্যয় বহন করলেও স্ত্রীর চাপে এখন সেটিও বন্ধ করে দিয়েছেন। বর্তমানে তিনি মা এবং দুই বোনসহ অত্যন্ত কষ্টে দিন পার করছেন।
“আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমার চিকিৎসার পাশে দাঁড়ান”—কান্নাজড়িত কণ্ঠে এমন অনুরোধ জানান ফাতেমা আক্তার।
অনুদানের জন্য ফাতেমা আক্তারের বিকাশ পারসোনাল নাম্বার 01743-232524
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি