ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ রাত ১০:৫৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়ের লক্ষ্যে, ১৮ অক্টোবর (শনিবার) এ সভার আয়োজন করা হয়। কিন্তু নামে মতবিনিময় হলেও তাতে কোনো শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারী কেউই তাদের কোনো মত প্রকাশ করতে পারেননি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি প্রিতম উপহাসের স্বরে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন বোধহয় ইউজিসি চেয়ারম্যানের জন্য কুয়াকাটার লঞ্চের টিকিট কেটে রেখেছিলেন, নাহয় আমরা অবশ্যই মত প্রকাশ করতে পারতাম।" ৮ম সেমিস্টারের অপর এক শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, "এরকম একপাক্ষিক মতবিনিময় সভা আমি আমার জীবনে দেখিনি। আমাদের ক্যাম্পাসে এত এত সমস্যা, যা কিনা সমাধান এখনো আমরা পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষ্ঠানের নাম মতবিনিময় সভা না দিয়ে আলোচনা সভা দিলেও পারতো। হয়তোবা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম আড়াল করতেই শিক্ষার্থীদের মত প্রকাশ করতে দেওয়া হয়নি।"

এদিকে মতবিনিময় সভা বিকাল ৩টায় শুরু হবার কথা থাকলেও তা বিকাল ৪টার দিকে শুরু হয়। মতবিনিময় সভার ব্যানারে শুরুতেই ছাত্র-ছাত্রীদের নাম থাকলেও সেখানে শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। উপস্থিতদের মধ্যে বেশি সংখ্যক উপস্থিতি ছিল শিক্ষকদের।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকগণ ইউজিসি চেয়ারম্যানের সাথে ক্যাম্পাসের সার্বিক বিষয়াবলী নিয়ে কথা বলতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নানা অজুহাত দেখিয়ে তাদের মতবিনিময়ে বাধা প্রদান করেন এবং অন্যান্য শিক্ষকগণও একপ্রকার জোরজবরদস্তি মূলক তাদের উপস্থিতিতে প্রশ্ন করার দাবি জানান। পরিস্থিতি সাপেক্ষে সাংবাদিকেরা অল্প কিছু প্রশ্ন করে স্থান ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু