মানিকগঞ্জে ছেলের মরদেহ দেখার পর মায়ের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছেলের মরদেহ দেখার পর ছেলের শোকে রেহেলা আক্তার (৬৯) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ) ভোরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহেব পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতাল থেকে আওয়ালের মরদেহ বাড়িতে আনা হলে ছেলের মরদেহ দেখার পর শোকে অজ্ঞান হয়ে যান তাঁর মা রেহেলা আক্তার। স্বজনরা দ্রুত স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আব্দুল আওয়াল এর বড় ভাই, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর পর মায়ের এভাবে চলে যাওয়া আমাদের জন্য অসহনীয় এক বেদনা। যেটা কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ